ভিআর গেইমে বুঁদ হচ্ছে অবরুদ্ধ গাজার তরুণ

২৮ ডিসেম্বর, ২০২২ ১৩:০৭  
বছর খানেক হলো গাজা সীমান্ত বন্ধ করে রেখেছে ইসরাইল ও মিশর। ফলে চাইলেও সীমানার বাইরে যাওয়ার সুযোগ নেই গাজার তরুণদের। কর্যত ইসরাইলি দখলদারিত্বে অবরুদ্ধ তারা। তাই ভার্চুয়াল গেইম, গান আর খেলাধূলায় একমুহূর্তের প্রশান্তি খুঁজছেন তারা।